নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

বরেণ্য গীতিকার এস এম হেদায়েত’র স্মরণসভা

  • আপডেট সময় রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

সেলিম চৌধুরী, চট্টগ্রাম :

 

 

বাংলাদেশ গীতি কবি সংসদ চট্টগ্রাম বিভাগের আয়োজনে বরেণ্য গীতিকার এস এম হেদায়েত এর স্বরণসভা ৩ এপ্রিল শুক্রবার বিকেল ৫ টায় দেওয়ানহাটস্থ কার্যালয়ে সংগঠনের সভাপতি লিয়াকত হোসেন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ডাঃ খোদেজা খুরশিদ অপরাজিতা, সাধারণ সম্পাদক এস আনিস আহমেদ বাচ্চু। প্রচার ও প্রকাশনা সম্পাদক আবছার উদ্দিন অলি’র সঞ্চালনায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ আবুল হাসান, সাংগঠনিক সম্পাদক দীলিপ ভারতী, অর্থ সম্পাদক মোঃ ওবায়দুল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক জসিম উদ্দিন খান, সদস্য ইফতেখার সাদী, মোঃ শাহাবুদ্দীন, তাপস আচার্য্য, ইকবাল ভুঁইয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, বাংলা গানের উজ্জ্বল নক্ষত্র এস এম হেদায়েতের লেখা কালজয়ী গান আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করেছে। স্মরণসভায় বীর মুক্তিযোদ্ধা, বরেণ্য গীতিকার এস এম খুরশিদ, আবদুল গফুর হালি, সৈয়দ মহিউদ্দিন, ফারুক হাসান, তসলিম উদ্দিন আহমেদ, জি কে দত্ত’র প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। এস এম হেদায়েতের কালজয়ী গানগুলোর মধ্যে রয়েছে একটি মনের আশীষ তুমি, ও মাঝি নাও ছাড়িয়া দে, এই নীলমনি হার, আবার এল যে সন্ধ্যা।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.