নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

মিরসরাই উপজেলার করেরহাট অদ্যকুটি টাকার বালু উত্তোলন মোল্লাঘাটে অবৈধভাবে

  • আপডেট সময় বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৩৩ বার পঠিত

সেলিম চৌধুরী, চট্টগ্রামঃ

 

 

ফেনী নদীর মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর এলাকার মোল্লাঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

আজ সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৫টি শ্যালো মেশিন, প্রায় ১০০০ ফুট পাইপ ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট অন্যান্য অবকাঠামো অপসারণ করা হয়। পাশাপাশি নদী সংলগ্ন ১০টি পয়েন্ট (বালুর স্তুপ) থেকে প্রায় ১,৪৬,২২৯ ঘনফুট বালু জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের। এসময় করেরহাট ইউনিয়ন ভূমি অফিস, জোরারগঞ্জ থানা পুলিশ এবং অলিনগর বিজিবির একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

অভিযান চলাকালে দেখা যায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল, যার ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়া ছাড়াও আশপাশের এলাকায় ভাঙন ও ভূমিধসের ঝুঁকি বাড়ছিল।

উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ রক্ষা ও সরকারি সম্পদ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মতে, এ ধরনের কার্যকর পদক্ষেপ পরিবেশ রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.