মোঃ সিদ্দিকুর রহমান বাবু, রাজশাহী:
রাজশাহী মহানগরীর দপ্তর সংস্থার প্রধানগণের সাথে মতবিনিময় সভায়
সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়।
সভায় সম্মিলিতভাবে রাজশাহী মহানগরীকে আরো সুন্দর, আধুনিক ও নিরাপদ, তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
সভায় বক্তব্য রাখেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব ড. মোঃ জিল্লুর রহমান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব এস.এম তুহিনুর আলম, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ জনাব অধ্যাপক ডাঃ খন্দকার মোঃ ফয়সল আলম, রাজশাহী
মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক জনাব ডা. মো. হাসানুল হাছিব, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব বেলায়েত হোসেন। সভায় আরএমপি, আরডিএ, মেডিকেল কলেজ, রামেক হাসপাতাল এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।