নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

রাজশাহীতে পেট্রোল পাম্পে অনিয়ম: ২ লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৫২ বার পঠিত

মোঃ সিদ্দিকুর রহমান বাবু, রাজশাহী:

 

৯ এপ্রিল ২০২৬।

তেল বিক্রিতে অনিয়ম, মজুতের সঠিক হিসাব না থাকা এবং গ্রাহকদের রশিদ না দেওয়ার অভিযোগে রাজশাহীর পবা উপজেলায় একটি পেট্রোল পাম্পকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে পবা দারুশা কর্ণহারে মতিউর ফিলিং স্টেশন অভিযান চালায় র‍্যাব ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান মোবাইল কোর্ট।
এসময় জেলা প্রশাসকের সহকারী সামিয়া রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন
সম্প্রতি সরকার কর্তৃক পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিতে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার অংশ হিসেবে পবা উপজেলায় দারুশাতে মতিউর ফিলিং স্টেশন অভিযান পরিচালনা করা হয়।
সেখানে মনিটরিং শুরু করার পর পাম্পটির কার্যক্রমে ব্যাপক বিশৃঙ্খলা ও বেশ কিছু গুরুতর অনিয়ম ধরা পড়ে।
অনিয়মগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, “পাম্প কর্তৃপক্ষ কোনো প্রকার প্রত্যয়ন ছাড়াই তেল বিক্রি করছিল। তেল নেওয়ার পর ভোক্তাদের যে একটি স্লিপ বা রিসিট দেওয়ার কথা, সেটি তারা দিচ্ছিল না এবং এমন কোনো রিসিট তারা দেখাতেও পারেনি। এছাড়া তাদের কাছে প্রয়োজনীয় তথ্যের কোনো আপডেট নেই।”
মজুত সম্পর্কে তিনি জানান, পাম্প কর্তৃপক্ষ যে পরিমাণ তেলের মজুত দেখাচ্ছে, বাস্তবে সেটি চেক বা যাচাই করার মতো কোনো ব্যবস্থা সেখানে নেই।
সার্বিক দিক বিবেচনা করে এবং এসব অপরাধ আমলে নিয়ে ওই পেট্রোল পাম্পটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় প্রশাসনের নিয়মিত মনিটরিং অফিসার এবং র‍্যাব-৫ ও সংশ্লিষ্ট ট্যাগ অফিসাররা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.