মোঃ সিদ্দিকুর রহমান বাবু, রাজশাহী:
ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্ত মজিবর রহমানকে পাঠক ক্লাবে আটক করে রাখে। পরে পুলিশ তাকে হেফাজতে নিতে গেলে উত্তেজিত জনতা তাকে গণপিটুনির চেষ্টা চালায়। তবে মোহনপুর থানা পুলিশের দ্রুত ও দক্ষ হস্তক্ষেপে আসামিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের এএসআই বেলালউদ্দিনসহ দুই সদস্য সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।
বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় মোহনপুর থানা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
ঘটনাস্থলে মোহনপুর উপজেলা ইউএনও ফাহিমা বিনতে আখতার, থানা পুলিশের (ওসি) মোঃ মিজানুর রহমান, র্যাব-৫ সদস্যরা ও পরে মোহনপুর উপজেলা বিএনপি সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন শত শত উত্তেজিত জনতাকে শান্তকরাসহ পরিস্থিতি ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করছেন।