নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

আওয়ামী এমপির ভাতিজা হলেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উপদেষ্টা

  • আপডেট সময় শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২৪৮ বার পঠিত

দেলোয়ার হোসাইন (ভূঁইয়া), চট্টগ্রাম:

 

চট্টগ্রাম ৪ সংসদীয় আসনের আওয়ামী লীগের সাবেক এমপি মরহুম আবুল কাসেম মাস্টারের আপন ভাতিজা, সৈয়দ মোহাম্মদ তানভীর হলেন এবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ,তারেক রহমানের বেসরকারি খাত উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য!
আওয়ামী পরিবারের সন্তান প্যাসিফিক গ্রুপের মালিক জনাব সৈয়দ তানভীর শুধু আওয়ামী এমপির ভাতিজা নয়, ৫ ই আগস্টে ২০২৪ এ পালিয়ে যাওয়া, আওয়ামী সরকারের অবৈধ এমপি, চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসনের এমপি যাকে সীতাকুণ্ড এক নামে সন্ত্রাসী হিসাবে চিহ্নিত ছিলেন! এস এম মামুন, (পালিয়ে যাওয়া এমপি) এমপির আপন চাচাতো ভাই! সৈয়দ তানভীর!
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের, বেসরকারি খাতে উপদেষ্টা মন্ডলির সদস্য হওয়ায়, চট্টগ্রাম সীতাকুণ্ডে জাতীয়তাবাদী দল বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ছাড়া ও সাধারণ মানুষের মধ্যে ও বিক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে!
বিগত ফ্যাসিবাদের দীর্ঘ ১৬ বছর পর্যন্ত সৈয়দ তানভীরের চাচা ও চাচাতো ভাই, এমপি থাকা অবস্থায়, বিএনপি জামায়াতের নেতাকর্মীদের অকথিত নির্যাতন চালিয়েছে! বিরোধী দলের অসংখ্য নেতা কর্মী, তাদের ইশারায় গুম, খুন, জেল জুলুম সহ বিভিন্ন ভাবে নির্মম নিষ্ঠুরভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন! যেখানে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের ডাকে ছুটে যাওয়া এবং বেসরকারি খাত উপদেষ্টা সৈয়দ তানভীরের আর্থিক সাপোর্ট ছিলো অকল্পনীয়!
এদিকে চট্টগ্রাম সীতাকুণ্ড নিরীহ খেঁটে খাওয়া, কৃষক দের ফসলি জমি আওয়ামী লীগের আমলে দালালদের মাধ্যমে স্বল্প দামে ক্রয় করেছেন নিজের কোম্পানি প্যাসিফিক গ্রুপের নামে। এখন আবার সুবিধা বাদীদের হাতে মোটা অঙ্কের টাকা দিয়ে সীতাকুণ্ডের ১ নং সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর বেঁড়িবাধ সংলগ্ন এলাকায়, অসহায় কৃষক দের ফসলি জমি ভয়ভীতি প্রদর্শন করিয়ে! স্বল্প দামে দালাল চক্র দ্বারা নিজের কোম্পানি প্যাসিফিক গ্রুপের নামে শত শত একর জমি কিনে, সমুদ্রের মধ্যেই অবৈধ সিন্ডিকেট চক্র দ্বারা অবৈধভাবে বালি উত্তলন করে ফসিল জমি ভরাট করে যাচ্ছে! হাজার হাজার মানুষ এই অবৈধভাবে বালি উত্তলনের বিরুদ্ধে অনেক আন্দোলন চালিয়ে যাওয়ার পরে ও কোন কিছুতেই থামিয়ে দিতে সক্ষম হয়নি, ভুক্তভোগী অসহায় কৃষক ও আম জনতা!
তানভীর সাহেবের পক্ষে দালাল চক্র এতো সক্রিয় যে, (তারা সিন্ডিকেট চক) কালো যাদু করে প্রশাসন সাংবাদিক সহ প্রতিবাদী কন্ঠ গুলো কে পরিপূর্ণ ভাবে তাদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে!
নতুন করে আওয়ামী পরিবারের সদস্য, প্যাসিফিক গ্রুপের মালিক তানভীর সাহেব কে, যখন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তার বেসরকারি খাত উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়েছেন, এটা পাবলিকের কাছেই জানাজানি হওয়ার পরে ক্ষোভের বহিঃপ্রকাশ দিনদিন বেড়ে চলছে!
প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের বেসরকারি খাত উপদেষ্টা হওয়ার পরে, তানভীর সাহেবের পক্ষে দালাল চক্র ও তার কোম্পানির অবৈধভাবে বালি উত্তলনের দাপট দিনদিন যেন বেড়ে চলছে!
সীতাকুণ্ডর নবনির্বাচিত এমপি, মজলুম লায়ন্স আসলাম চৌধুরী এফসি মহোদয় ও আওয়ামী লীগ অবৈধ শাসনামলে প্রায় ১০ বছরের মতো কারাগারে বন্ধি জীবন কাটিয়েছেন!
সীতাকুণ্ডের ভুক্তভোগী অসহায় জনতা প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের তালিকায় সদ্য শামিল হওয়া বেসরকারি খাত উপদেষ্টা সৈয়দ তানভীরের নিয়োগ ও তার কোম্পানির অবৈধভাবে বানিজ্য বিশেষ বিবেচনার জন্য সবিনয়ে আন্তরিক অনুরোধ জানিয়েছেন!

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.