নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ সম্পন্ন করেছে স্টুডেন্ট মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ

  • আপডেট সময় শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৯৬ বার পঠিত

আবুল হাসনাত রাসেল,রাজধানী:

 

 

রাজধানীর উত্তরা এলাকায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে সামাজিক সংগঠন স্টুডেন্ট মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ।
শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বাদ জুম্মা উত্তরা ১৪ নম্বর সেক্টরের ২৩ নম্বর রোডে অবস্থিত বাইতুস সালাম জামে মসজিদ সংলগ্ন কাদির মেম্বারের বাড়িতে (জাহিদ হাসান আল কোরআন এতিমখানা) এই মানবিক আয়োজন অনুষ্ঠিত হয়।
সংগঠনটির উদ্যোগে আয়োজিত “খাবার বিতরণ কার্যক্রম-২০২৬” (ইভেন্ট নং: ০৭) এর আওতায় ৫০ জনের বেশি এতিম শিক্ষার্থীদের মাঝে একবেলার খাবার বিতরণ করা হয়।
এসময় সংগঠনের দায়িত্বশীল সদস্য ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে পুরো কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন। অংশগ্রহণকারীরা বলেন, এমন উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও, সমাজের বিত্তবান ও সচেতন মহলের প্রতি এমন মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.