মোঃ সিদ্দিকুর রহমান বাবু, রাজশাহী:
রাজশাহী, ১১ এপ্রিল ২০২৬:
এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে রাজশাহীতে কেন্দ্র সচিবদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত।
স্টাফ রিপোর্টার, রাজশাহী
শনিবার রাজশাহী মেডিকেল কলেজের ডাঃ কাইছার রহমান চৌধুরী অডিটরিয়ামে আয়োজিত এ সভায়,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আ ন ম এহছানুল হক মিলন, মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সভায় সভাপতিত্ব করেন প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা)।
সভায় রাজশাহী শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনস্থ বিভিন্ন কেন্দ্রের সচিবগণ উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁস রোধ, নকলমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ, কেন্দ্র ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং শিক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।” তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে পরীক্ষা পরিচালনায় কেন্দ্র সচিবদের সার্বিক সহযোগিতা কামনা করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।