নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

খাগড়াছড়িতে চেঙ্গি নদীর তীরে ফুল বিজুর আয়োজন :মঙ্গল শোভাযাত্রায় মুখরিত রাজপথ

  • আপডেট সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৭৬ বার পঠিত

মনির হোসেন,চট্টগ্রাম:

 

পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক অনুষ্ঠান বৈসাবি উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও খাগড়াছড়ি চেঙ্গী নদীর তীরে ফুল বিজুর আয়োজন করা হয়। বর্ণিল এই শোভাযাত্রায় ও বিজুতে চাকমা, মারমা ও ত্রিপুরাসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন। নিজেদের ঐতিহ্যবাহী পোশাক, অলংকার ও বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় তারা। বৈসু, সাংগ্রাই ও বিজু (বৈশাবি), এবং চৈত্র সংক্রান্তি অনুষ্ঠানে অংশগ্রহণ ও মঙ্গল শুভযাত্রার শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। শোভাযাত্রাটি চেঙ্গি স্কয়ার, শাপলা চত্তর হয়ে, খাগড়াছড়ি টাউন হলের সামনে এসে শেষ হয়। নতুন বছরের উৎসবে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত স্থানীয়রা। শোভাযাত্রা উদ্বোধন শেষে জেলা পরিষদ চেয়ারম্যান সেফালিকা ত্রিপুরা বলেন, আজকের উৎসবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অংশ নিয়েছে, এতে করে বিভিন্ন সাম্প্রদায়িক জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও শোহাদের বন্ধন সৃষ্টি হয়। তিনি আরো বলেন,এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের নিজেদের যে ঐতিহ্য ও স্বকীয়তা রয়েছে সেটি আরো সুসংহত হবে বলে আশা করছি। আগামী ১৫ ই এপ্রিল পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে বরণ ও পুরাতন বছরকে বিদায় জানাতে বিভিন্ন উৎসব অনুষ্ঠিত হবে । বর্ষবরণের অংশ হিসেবে আগামী ১৪ এপ্রিল মারমাদের সাংগ্রাই শোভাযাত্রা ও পানি খেলা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.