সেলিম চৌধুরী, চট্টগ্রামঃ
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় সংসদ সদস্য নুরুল আমিন এমপিকে সংবর্ধনা দেয়ার আয়োজন করেছে মিরসরাই উপজেলা কৃষকদল। আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার মিরসরাই সরাসরি মডেল স্কুল মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এমপি ও সংবর্ধিত অতিথি নুরুল আমিন এমপি।
উপজেলা কৃষকদলের আহবায়ক মো আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু দাউদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম উত্তরজেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুল।
উত্তরজেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, সিনিয়র যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল।
আয়োজকরা জানিয়েছেন, এলাকার সর্বস্তরের জনগণ ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এ সংবর্ধনা অনুষ্ঠান সফল করার জন্য প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
Nurul Amin
Mozammel Hossain