সিদ্দিকুর রহমান বাবু,রাজশাহী:
শনিবার উৎসবমুখর
পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাসেন আলী। হরিণ প্রতীক নিয়ে তিনি ১ হাজার ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন।
তাঁর প্রতিদ্বন্দ্বী খন্দকার মিজানুর রহমান ক্রিকেট ব্যাট প্রতীকে ১ হাজার ২৬ ভোট পেয়েছেন।
গণনা শেষে রাত সাড়ে ১১টার দিকে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বোয়ালিয়া থানা ভূমি অফিসের সহকারী কমিশনার আরিফ হোসেন।
ভোটে ‘খ’ প্যানেল থেকে শুধু বিএনপিপন্থী ব্যবসায়ীরা অংশ নেন।
আর ‘ক’ প্যানেলে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও জামায়াতপন্থী ব্যবসায়ীরা অংশ নেন।
ভোটে ১১টি পদে জয় পেয়েছে ‘ক’ প্যানেল। আর ‘খ’ প্যানেল জিতেছে ১০টি পদে।
ঘোষিত ফলাফল অনুযায়ী সিনিয়র সহ-সভাপতি পদে ‘ক’ প্যানেলের প্রার্থী শামসুর রহমান শান্তন, আর সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ‘খ’ প্যানেলের প্রার্থী জিয়াউদ্দিন আহমেদ।
নির্বাচনে দুটি প্যানেল থেকে নির্বাচিত পরিচালকেরা হলেন- রেজাউল করিম, শাহ মো. মাইনুল হোসেন শান্ত চৌধুরী, হাসিবুল আলম, ইমাম মেহেদী, আহসান হাবীব, শাকিলুর রহমান, কামরুজ্জামান, রুহুল আমীন, ফরহাদ হোসেন, মোবাশ্বের আলী, তৌহিদ হাসান, মাইনুল হক, শামসুজ্জামান, তাসনিম হোসেন, গোলাম সাকলাইন, এ জে এম জান্নাতুল ইসলাম, আমিনুল ইসলাম ও মাহমুদ হাসান।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ২ হাজার ৯০০ জন। এরমধ্যে ২ হাজার ৪৩৪ জন ভোটার ভোট দিয়েছেন।