সেলিম চৌধুরী, চট্টগ্রামঃ
২০ই এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ
২০ এপ্রিল ২০২৬ থেকে দেশব্যাপী শুরু হচ্ছে MR campaign. চট্টগ্রাম জেলায়
২০ এপ্রিল ২০২৬ থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে ৬ মাস হতে ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী শিশুদের এ টিকা দেয়া হবে।
মনে রাখবেন-
-আপনার বাচ্চা আগে হামের টিকা পাক বা না পাক ৬ মাস হতে ৪বছর ১১ মাস ২৯ দিন হলে এ ক্যাম্পেইনে আরেক ডোজ পাবে।
-এ ক্যাম্পেইনে পেলেও ১ মাস পর হতে যে কোন সময় সে তার রুটিন ডোজ পাবে।
-বাচ্চার ১ ডোজ দেয়া থাকলেও বিনা দ্বিধায় সে এই ডোজ পাবে।২য় ডোজের আগে বুস্টার ডোজ পাবে কিনা তা নিয়ে দুশ্চিন্তার ব্যাপার নাই। ২য় ডোজের সময় হলে সে ২য় ডোজ পাবে।২য় ডোজের সময় পার হয়ে থাকলে আর কোন ডোজ লাগবে না
– বাচ্চার পূর্বে হাম রোগ হলেও এ ক্যাম্পেইনে টিকা পাবে।
-ক্যাম্পেইন চলাকালীন নির্ধারিত টিকাদানের দিন এর ১ মাস এর মধ্যে বাচ্চা টিকাটি পেলে অন্তত ১ মাস গ্যাপ দিয়ে ক্যাম্পেইনের ডোজটি পাবে।
হামের টিকা কেন দিতে হবে?
Measles (হাম) একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা—
নিউমোনিয়া
ডায়রিয়া
অন্ধত্ব
এমনকি মৃত্যু ঘটাতে পারে
# টিকা দিলে এই জটিলতা ও মৃত্যু ৯০–৯৫% পর্যন্ত প্রতিরোধ করা যায়।
কখন দিতে হবে?
বাংলাদেশের নিয়ম অনুযায়ী (EPI):
১ম ডোজ (MR vaccine) → ৯ মাস বয়সে
২য় ডোজ (MR vaccine) → ১৫ মাস বয়সে
# তবে আউটব্রেক বা বিশেষ ক্যাম্পেইনে (যেমন সম্প্রতি):
৬–৫৯ মাস বয়সী শিশুদের অতিরিক্ত ডোজ দেওয়া হতে পারে।
# এটা নিয়ম পরিবর্তন নয়, বরং অতিরিক্ত সুরক্ষার জন্য জরুরি ব্যবস্থা।
কাদের দিতে হবে?
সব শিশু (রুটিন টিকা অনুযায়ী)
৬–৫৯ মাস বয়সী সব শিশু (ক্যাম্পেইনের সময়),
# এমনকি আগে ২ ডোজ নেওয়া থাকলেও।
পরিসংখ্যানে দেখা যায়, বাংলাদেশে বর্তমান চলমান সন্দেহজনক হামের উপসর্গযুক্ত অনেক শিশু ৬ মাসের আগেই হাম আক্তান্ত