নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার পলাতক আসামি ‘লালা মেথর’কে গ্রেফতার করেছেন র‌্যাব-৭, চট্টগ্রাম

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৪১ বার পঠিত

সেলিম চৌধুরী, চট্টগ্রামঃ

 

 

চট্টগ্রাম নগরীর বহুল আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি লালা প্রকাশ ওরফে লালা মেথরকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এই আসামিকে ধরতে পুলিশ বিশেষ নজরদারি ও অনুসন্ধান চালিয়ে আসছিল।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে নগরীর কোতোয়ালী থানাধীন বান্ডেল রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত বিশেষ অভিযানে কোতোয়ালী থানা পুলিশের একটি দল তাকে আটক করতে সক্ষম হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার অন্যতম ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি লালা প্রকাশ ওরফে লালা মেথর দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছিল। সর্বশেষ গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে বান্ডেল রোড এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে পুলিশ তাকে শনাক্ত করে আটক করতে সক্ষম হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের অবস্থান শনাক্ত করতে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্যও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আলোচিত এই হত্যা মামলাটি নগরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। আদালত চত্বরে প্রকাশ্যে এক আইনজীবীকে কুপিয়ে হত্যার ঘটনাটি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা প্রশ্নের জন্ম দেয় এবং দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওত

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.