নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

পাবনাপাড়ার ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক

  • আপডেট সময় শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১১৩ বার পঠিত

মোঃ সিদ্দিকুর রহমান বাবু, রাজশাহী:

 

নওদাপাড়া এলাকার পাবনাপাড়ার ভূমিহীনদের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয় ।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টায় নওদাপাড়া এলাকার পাবনাপাড়ায় যান তিনি।

এ সময় তিনি ভূমিহীনদের খোঁজখবর নেন ও তাদের পাশে থাকায় কথা জানান।

মাত্র চার ঘণ্টার নোটিশে দীর্ঘদিনের বসতবাড়ি থেকে ভূমিহীনদের উচ্ছেদের চেষ্টা অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেন রাসিক প্রশাসক মহোদয়।

এ সময় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয় বলেন, রাজশাহী মহানগরীর শান্তিপ্রিয় নগরী।

আমরা যারা রাজশাহীতে বসবাস করি, আমরা সবাই একটি পরিবারের মতো। এই পরিবারের একটি অংশকে আঘাত করা হবে, তা ঠিক হবে না।

রাজশাহীর সকল নাগরিককে সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই।

রাসিক প্রশাসক মহোদয় আরো বলেন, ডিসি, এসিল্যান্ডসহ সংশ্লিষ্টরা নিয়ে একটি টিম করে দেওয়া হবে, তারা ঘটনাটি খতিয়ে দেখবে। শান্তিপূর্ণভাবে বিষয়টি সমাধান হবে বলে আশা করি।

আমাদের অভিভাবক মাননীয় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু মহোদয় আছেন, ইতোমধ্যে আমি উনার সাথে কথা বলেছি।

তাঁর কাছে আপনারা গেছেন, মন্ত্রী মহোদয় আপনাদের আশ্বাস দিয়েছেন, আশা করি আপনাদের সমস্যাটি সমাধান হবে। আমিও আপনাদের পাশে আছি।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.