নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

মিরসরাইয়ে পরিকল্পিত ধর্মান্তকরণ ও মিশনারী তৎপরতা: একটি অশনিসংকেত

  • আপডেট সময় শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৫০ বার পঠিত

সেলিম চৌধুরী,  চট্টগ্রামঃ

 

​মিরসরাইয়ের সামাজিক ও ধর্মীয় স্থিতিশীলতা নষ্ট করতে একটি চক্র বর্তমানে অত্যন্ত সুকৌশলে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা স্থানীয় সচেতন মহলের জন্য এক ভয়াবহ দুঃসংবাদ। বিশেষ করে জোরারগঞ্জ ইউনিয়নের ইছামতী জলদাশ পাড়াকে কেন্দ্র করে এই মিশনারী তৎপরতা প্রকট আকার ধারণ করেছে। প্রাপ্ত তথ্যমতে, ইউরোপ ও আমেরিকা থেকে আসা কিছু বিদেশি নাগরিকের প্রত্যক্ষ মদদে এবং মিলিয়ন ডলারের বিশাল বাজেটে এখানে ধর্মান্তকরণের কাজ চলছে। হিন্দু, মুসলিম ও বৌদ্ধ—সব ধর্মের দরিদ্র ও অসহায় মানুষকে লক্ষ্য করে মূলত আর্থিক প্রলোভনের বিনিময়ে তাদের খ্রিষ্টান ধর্মে দীক্ষিত করা হচ্ছে। ইতোমধ্যে ইছামতী এলাকায় তারা জমি ক্রয় করে গীর্জা স্থাপন করেছে এবং এর সংলগ্ন ফসলি জমিগুলো সাধারণ বাজারমূল্যের চেয়ে কয়েকগুণ বেশি দামে কিনে তাদের সীমানা দ্রুত বর্ধিত করছে। অত্যন্ত ধীর ও ধূর্ত কৌশলে তারা তাদের লক্ষ্যপানে এগোচ্ছে, যাতে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে কোনো বাধা সৃষ্টি না করে। এই নীরব আগ্রাসন রুখতে মিরসরাইয়ের সর্বস্তরের মানুষের এখন ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি। বিশেষ করে, অর্থের মোহে পড়ে কোনো অপরিচিত বা সন্দেহভাজন গোষ্ঠীর কাছে জমি বিক্রি না করা এবং নিজ নিজ এলাকার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। আমাদের ধর্মীয় ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এই পরিকল্পিত মিশনারী কার্যক্রমের বিরুদ্ধে এখনই কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.