সেলিম চৌধুরী জেলা সংবাদদাতা চট্টগ্রামঃ
সহকারী পুলিশ সুপার, মীরসরাই সার্কেল, নাদিম হায়দার চৌধুরী এর তত্ত্বাবধানে ও নির্দেশনায় জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মনির আহম্মেদ সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভাস্থ ৫নং ওয়ার্ড জামালপুর সাকিনে বোর্ড অফিসের মসজিদের উত্তরে খালপাড় হতে মাদক ব্যবসায়ী মোঃ কামরুল হোসেন রাজু (৩১) এর হেফাজত হতে ১০ লিটার এবং মোঃ মুসলিম উদ্দিন জুম্মন (৩২) এর হেফাজত হতে ৫লিটার সহ মোট ১৫ (পনের) লিটার দেশীয় তৈরি চোলাইমদ ০২/০৫/২০২৬ ১০ .৩০ ঘটিকার সময় গ্রেফতার করেন।
আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।