স্টাফ রিপোর্টার:রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আরএমপি’ র নতুন পুলিশ কমিশনার হিসেবে জনাব,মোহাম্মদ”ফয়েজুল কবির” দায়িত্বভার গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে আরএমপি সদর দপ্তরে বিদায়ী কমিশনার ড.মোঃ জিল্লুর রহমান এর কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেন।
এসময় আরএমপি এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিদায়ী আরএমপির পুলিশ কমিশনার ড.মোঃ জিল্লুর রহমান ডিআইজি,সিলেট রেঞ্জ হিসেবে বদলিজনিত কারণে অদ্য (৭মে) বৃহস্পতিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ থেকে বিদায় গ্রহণ করেন।
দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতা, আন্তরিক সমর্থন ও সম্মিলিত প্রচেষ্টার জন্য তিনি রাজশাহী মহানগরবাসী এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত সকল পুলিশ অফিসার ও ফোর্সের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত কমিশনার জনাব, মোহাম্মদ ফয়েজুল কবির বলেন,”রাজশাহী মহানগরকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতিতে কাজ করব।
জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়া এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন,ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম দমন ও কিশোর গ্যাং প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেয়া হবে।
নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য,নবনিযুক্ত কমিশনার এর আগে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী কমিশনার জনাব ড.মোঃ জিল্লুর রহমান নতুন কমিশনার জনাব মোহাম্মদ”ফয়েজুল কবির”কে
ফুল দিয়ে বরণ করে নেন এবং তার সফলতা কামনা করেন।
এসময় আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,নবনিযুক্ত কমিশনার এর আগে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
মোঃ সিদ্দিকুর রহমান বাবু
স্টাফ রিপোর্টার রাজশাহী