নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

খাগড়াছড়িতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ উত্তীর্ণ ১২

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২০ বার পঠিত

 

মোহাম্মদ সেলিম খাগড়াছড়ি : খাগড়াছড়িতে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ শেষে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

মঙ্গলবার (৬ মে) খাগড়াছড়ি পুলিশ লাইন্সে “সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁনের সার্বিক তত্ত্বাবধানে স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়।

নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন। বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লক্ষ্মীপুর জেলা হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এবং অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল), ব্রাহ্মণবাড়িয়া জেলা পিয়াস বসাক। এছাড়া নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জানা যায়, লিখিত পরীক্ষায় মোট ২৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নেন। পরে চূড়ান্ত ফলাফলে ১২ জন প্রার্থী মেধাতালিকায় স্থান পান। এছাড়া অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে আরও ২ জনকে।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.