নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

চট্টগ্রামের জেলার হাটহাজারী উপজেলা থেকে দুইজন সংসদ সদস্য এমপিঃ রাজনীতিতে ব্যতিক্রমী সমীকরণ 

  • আপডেট সময় শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১০৯ বার পঠিত

 

 

সেলিম চৌধুরী জেলা সংবাদদাতা চট্টগ্রামঃ

 

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সৃষ্টি হয়েছে এক ব্যতিক্রমী রাজনৈতিক বাস্তবতা। একই সংসদে এই উপজেলা থেকে প্রতিনিধিত্ব করছেন দুইজন এমপি, একজন সরাসরি নির্বাচিত, অন্যজন সংরক্ষিত নারী আসন থেকে। বিষয়টি স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

 

চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে প্রায় এক লাখ ভোটে পরাজিত করেন। বর্তমানে তিনি ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী এই রাজনীতিবিদ যুক্তরাজ্য থেকে ব্যারিস্টারি সম্পন্ন করেছেন এবং তিনি মীর মোহাম্মদ নাসিরউদ্দিনের পুত্র।

 

অন্যদিকে, সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার সাকিলা ফারজানা। নির্বাচন কমিশনের গেজেটে তার নাম অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে তিনি সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করেন। তিনি বিএনপির সক্রিয় রাজনীতিবিদ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা।

 

শিক্ষাজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের পর তিনি লন্ডনে বার ভোকেশনাল কোর্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি ‘ল কর্নারস্টোন’ নামে নিজস্ব ল’ চেম্বার পরিচালনা করছেন এবং দেশের শীর্ষ আইনজীবীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। রাজনৈতিক জীবনে সক্রিয় এই নেত্রী অতীতে একটি আলোচিত মামলায় গ্রেপ্তার হয়ে কারাবরণ করলেও পরবর্তীতে জামিনে মুক্তি পান।

 

একই উপজেলার ভৌগোলিক সীমানা থেকে একজন সরাসরি নির্বাচিত এবং একজন সংরক্ষিত নারী সংসদ সদস্য।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.