নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

ট্রাব এ্যাওয়াড -২০২৫: সেরা সংগঠক সেরা সংগঠক হিসেবে সম্মাননা পেলেন ফারুক হোসেন মজুমদার 

  • আপডেট সময় শনিবার, ৯ মে, ২০২৬
  • ১০৫ বার পঠিত

 

 

সেলিম চৌধুরী জেলা সংবাদদাতা চট্টগ্রামঃ

 

 

ঢাকায় অনুষ্ঠিত টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব)’র ট্রাব অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে সেরা সংগঠক হিসেবে সম্মাননা পেয়েছেন আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি)’র সভাপতি ফারুক হোসেন মজুমদার।

 

মঙ্গলবার (০৫ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই পুরস্কার প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি এবং বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। তাদের হাত থেকে সেরা সংগঠকের পুরস্কার গ্রহণ করেন ফারুক হোসেন মজুমদার।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি, বাবিসাস সভাপতি ও প্রযোজক-পরিচালক আবুল হোসেন মজুমদারসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব।

 

পুরস্কার প্রদান শেষে আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ ফারুক হোসেন মজুমদারকে সম্মাননা প্রদানের জন্য ধন্যবাদ জানান। তারা বলেন, তার সাংগঠনিক ভূমিকা ও অবদানকে স্বীকৃতি দিতেই এ সম্মাননা প্রদান করা হয়েছে।

 

ট্রাবের সভাপতি সালাম মাহমুদ, সাধারণ সম্পাদক এস এম নাসির, সাংগঠনিক সম্পাদক হাফিজ রহমান এবং প্রধান উপদেষ্টা ও অনুষ্ঠানের সভাপতি রেদোয়ান খন্দকার পুরো আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.