নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

  • আপডেট সময় শনিবার, ৯ মে, ২০২৬
  • ৮৬ বার পঠিত

 

 

সেলিম চৌধুরী জেলা সংবাদদাতা চট্টগ্রামঃ

 

 

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের টিম-৩২ এর অফিসার ফোর্স ইং ০৮/০৫/২০২৬ তারিখে চট্টগ্রাম মহানগর এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানাধীন ওয়াসা মোড়স্থ টেস্টি ট্রিট ফাস্টফুড দোকানের ভিতরে অভিযান পরিচালনা করে অস্ত্র ব্যবসায়ী ০১। মোঃ ফয়সাল আহমেদ রনি (৪০)-কে গ্রেফতার করেন। স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার হেফাজত হতে ১৩৯ (একশত ঊনচল্লিশ) রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি (মেড ইন ইন্ডিয়া) উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ ফয়সাল আহমেদ রনিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চকবাজার থানাধীন দামপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র ব্যবসায়ী ০২। আমিনুল হক বাপ্পী (৩৯)-কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামি আমিনুল হক বাপ্পী (৩৯)-এর হেফাজত হতে আরও ১১ (এগার) রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি (মেড ইন ইন্ডিয়া) উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃত ০২ (দুই) জন আসামির নিকট হতে সর্বমোট ১৫০ (একশত পঞ্চাশ) রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি (মেড ইন ইন্ডিয়া) উদ্ধার করা হয়। জব্দকৃত গুলির উৎস ও গন্তব্যস্থল সম্পর্কে আসামিদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের বিভিন্ন উৎস হতে গুলিগুলো সংগ্রহ করে চট্টগ্রাম মহানগর এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রেখেছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.