নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

জরুরি বিভাগের সামনে অবৈধ দোকানপাট ও অটোরিকশার দখল

  • আপডেট সময় সোমবার, ১১ মে, ২০২৬
  • ১১২ বার পঠিত

 

মোঃ সাইদুর বাশার ক্রাইম রিপোর্টার :

মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল-এর জরুরি বিভাগের সামনে ও উভয় পাশে অবৈধ দোকানপাট এবং ব্যাটারিচালিত অটোরিকশার দখলে সৃষ্টি হয়েছে চরম বিশৃঙ্খল পরিবেশ। হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানে এমন অপরিচ্ছন্ন ও অনিয়ন্ত্রিত পরিস্থিতিতে রোগী, স্বজন এবং সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের জরুরি বিভাগের বিশেষ করে উত্তর পাশজুড়ে ডাব, পোশাক, আখের রসসহ বিভিন্ন ধরনের অস্থায়ী দোকান গড়ে উঠেছে। দোকানিদের ফেলে রাখা ডাবের খোসা ও বিভিন্ন বর্জ্যে চারপাশ অপরিষ্কার হয়ে পড়েছে। এসব ময়লা-আবর্জনার ওপর মাছির উপদ্রব লক্ষ্য করা গেছে, যা হাসপাতালের রোগীদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

শুধু তাই নয়, জরুরি বিভাগের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ব্যাটারিচালিত অটোরিকশা। এতে অ্যাম্বুলেন্স ও জরুরি রোগী পরিবহনে বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অনেক রোগী ও স্বজন জানান, হাসপাতালের জরুরি বিভাগের সামনে এমন দখলদারিত্ব ও বিশৃঙ্খল পরিবেশ অত্যন্ত দুঃখজনক এবং জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।

হাসপাতালের বিভিন্ন স্থানে অপরিচ্ছন্ন পরিবেশ ও আবর্জনার স্তূপও দেখা গেছে। বিশেষ করে জরুরি বিভাগের আশপাশে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি স্পষ্টভাবে চোখে পড়ে।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়কের মোবাইল নম্বরে (০১৭১৩-৮২৩২৫৪) সোমবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

 

পরে এ বিষয়ে ডাঃ এ.এইচ.এম আবু সাঈদ এবং ডাঃ আঞ্জুমান আরা-এর সঙ্গে মুঠোফোনে কথা হলে তারা জানান, বিষয়টি সরাসরি হাসপাতালের তত্ত্বাবধায়ক দেখভাল করেন।

পরবর্তীতে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জাহিদ বলেন, “কয়েকদিন আগে নিলামের মাধ্যমে শুধুমাত্র গ্যারেজ ইজারা দেওয়া হয়েছে। এর বাইরে দোকানপাট বসানোর কোনো অনুমতি হাসপাতাল কর্তৃপক্ষ দেয়নি। এমনকি গ্যারেজের অনুমতি থাকলেও জরুরি বিভাগের একেবারে সামনে বা লাগোয়া স্থানে গাড়ি রাখার কোনো বৈধতা নেই।”

স্থানীয় সচেতন মহল ও রোগীদের স্বজনরা অবিলম্বে জরুরি বিভাগের সামনের অবৈধ দোকানপাট ও অটোরিকশা অপসারণ, হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.