নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

আহত হাজারো ফিলিস্তিনি চিকিৎসার জন্য আসছে বাংলাদেশে

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১০৬ বার পঠিত

মারুফ আলম,

 

ফিলিস্তিনে ইসরাইলের নিষ্ঠুর হামলার ফলে আহত হাজারো ফিলিস্তিনি নাগরিক চিকিৎসার জন্য বাংলাদেশে আসবে। বাংলাদেশের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামী এবং অন্যান্য সংস্থাগুলোর যৌথ উদ্যোগে, প্রাথমিকভাবে ১,০০০ ফিলিস্তিনি আহত নাগরিককে বাংলাদেশে এনে চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। ভবিষ্যতে এই সংখ্যা আরও ২,০০০-এ পৌঁছাতে পারে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে আল মারকাজুল ইসলামী জানায়, ফিলিস্তিনের আহতদের মধ্যে অনেকেই গুরুতর আহত, যারা পা, হাত হারিয়েছে কিংবা শারীরিকভাবে অত্যন্ত ক্ষতিগ্রস্ত। এ ছাড়া বহু মা-বোন বিধবা হয়েছেন, অনেক শিশু এতিম হয়ে গেছে। এসব আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য বাংলাদেশে আনার উদ্যোগটি একটি মানবিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশের উদারতার কথা তুলে ধরে আল মারকাজুল ইসলামী ও অন্যান্য সংগঠনের সদস্যরা জানিয়েছেন, বাংলাদেশে চিকিৎসার জন্য আসা ফিলিস্তিনি নাগরিকদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন হলে, এটি বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তি উন্নত করবে এবং দেশের চিকিৎসা সেবার মানের প্রতি নতুন ধারণা সৃষ্টি করবে।

তারা আরও জানান, আল্লাহর রহমতে এবং সরকারের সহায়তায় এই উদ্যোগ সফল হবে এবং ফিলিস্তিনের আহত নাগরিকদের চিকিৎসা, প্রশিক্ষণ এবং পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীতে, তাদের নিজ দেশে ফিরিয়ে পাঠানোর প্রস্তুতি নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.