নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মনির হোসেন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৭৮ বার পঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার সাত থানার মধ্যে ডিসেম্বর/২০২৫ মাসে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শিবালয় থানার ওসি মো. মনির হোসেন।

 

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারী ) পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। সভায় পুলিশ সুপার মোহাম্মাদ সারওয়ার আলম বিপিএম তার হাতে সেরা ওসির সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

 

জানা গেছে, দ্রুত সময়ের মধ্যে ডাকাতি মামলা ডিটেকশন এবং লুন্ঠিত মালামালসহ ১২জন ডাকাত আটক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদক উদ্ধার ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখার জন্য তাকে এ সম্মাননা দেয়া হয়।

 

পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, জেলার ৭টি থানার মধ্যে তার সামগ্রীক কর্মতৎপরতায় শিবালয় থানার ওসি মো. মনির হোসেন শ্রেষ্ঠ হয়েছেন। এই সম্মাননার মধ্য দিয়ে তার আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়বে বলে আশা করি।

 

আ ব্যাপারে ওসি মো. মনির হোসেন বলেন, এ অর্জন শুধু আমার একার পক্ষে সম্ভব হয়নি, শিবালয় থানার সকল কর্মকর্তাগণসহ থানাবাসীর সহযোগিতার মাধ্যমেই অর্জন করা সম্ভব হয়েছে। আমি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। দায়িত্বভার গ্রহণের পর থেকেই আমার থানাকে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহের বিরুদ্ধে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও তা অব্যহত রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।

এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মাসুদ, শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা চৌধুরীসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল ইউনিটের অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.