নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

রাজাপুরে হাতপাখা প্রার্থীর সংবাদ সম্মেলন

  • আপডেট সময় বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৮ বার পঠিত

মোঃ শহিদুল ইসলাম সিয়াম, রাজাপুর:

 

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী ইব্রাহিম আল হাদীর কর্মী-সমর্থকদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা ইসলামী আন্দোলনের কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, মঙ্গলবার রাতে বড়ইয়া ইউনিয়নের পালট এলাকায় কয়েকজন কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া বিভিন্ন স্থানে কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
ইব্রাহিম আল হাদী বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তারা আশা করছেন। অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন, তারা নির্বাচনের মাঠে আছেন এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা সভাপতি মাস্টার মোঃ জাহিদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা সহ-সভাপতি মো. আলামিন এবং ইসলামী যুব আন্দোলন রাজাপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. ইমরান জোমাদ্দার। এছাড়াও রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.