সাকিবুল হাসান শুভ, (ঢাকা):
ব্রাহ্মাণবারিয়া-৪ আসনে বি এন পি প্রার্থী মুশফিকুল রহমান ভোটে বিজয় লাভ করেছেন বলে বেসরকারি ফলাফলে জানা গেছে। বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ লক্ষ্য করা যায়। উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রকাশ করেন।
বেসরকারি হিসাব অনুযায়ী, মুশফিকুল রহমান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তুলনায় উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। তার পক্ষে সাধারণ জনগণের ব্যাপক সমর্থন, গণসংযোগ এবং নির্বাচনী প্রচারণার প্রভাব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে ফলাফল।
স্থানীয় সূত্র জানায়, তরুণ ভোটার, নারী ভোটার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভোটাররা পরিবর্তনের প্রত্যাশায় বি এন পি প্রার্থীর প্রতি আস্থা প্রকাশ করেছেন বলে মন্তব্য করেন রাজনৈতিক বিশ্লেষ করা।
মুশফিকুল রহমানের সমর্থকরা বিজয় নিশ্চিত হওয়ার খবরে আনন্দ মিছিল, স্লোগান ও মিষ্টি বিতরণের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন। এলাকাজুড়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করেছে।
বেসরকারি ফলাফল অনুযায়ী, ব্রাহ্মাণবারিয়া-৪ আসনে বি এন পি প্রার্থী মুশফিকুল রহমানের এই বিজয় বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অর্জন হিসেবে বিবেচিত হয়।