মাহমুদুল হাসান মেহেদী,শ্রীপুর,গাজীপুর:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬-এ গাজীপুর ৩ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- কেন্দ্রীয় সহ -সাস্থ বিষয়ক সম্পাদক এবং গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক ডা: এস.এম রফিকুল ইসলাম বাচ্চু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র পক্ষে উচ্ছ্বসিত জনতার ঢলই প্রমাণ করে গত ১৭ বছরে সাধারণ মানুষ কতটা কষ্ট, বঞ্চনা ও নিপীড়নের মধ্যে দিন কাটিয়েছে। বিজয়ের মধ্য দিয়ে জনগণ আজ মুক্ত পরিবেশে স্বাধীনতার স্বাদ গ্রহণ করছে—এই অনুভূতিই ছড়িয়ে পড়েছে সর্বস্তরের মানুষের মাঝে।
গাজীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জনাব মোঃ রাসেল আহমেদ (নীল)তিনি বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানান এবং অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু সাহেবের নেতৃত্বে এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষায় এলাকায় মাদক,সন্ত্রাস,চাদাবাজি বন্ধ করতে, একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এই বিজয়কে ঘিরে গাজীপুর ৩ আসনে বিরাজ করছে আনন্দ, উচ্ছ্বাস ও নতুন প্রত্যাশার আবহ—যা আগামী দিনের রাজনীতিতে আশার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সাধারণ মানুষ।