মোঃ শরীফ, তরফদার,ময়মনসিংহ:
ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার খীরু নদীর উপর দুগাঙ্গা ব্রিজটার জন্য খুব কষ্ট পোহাতে হয় সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীদের। এখন পর্যন্ত এমন জায়গায় ব্রিজ না হওয়াটা খুব অভাগার পরিচয় বহন করে ফুলবাড়িয়ার।জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান বলছিলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশে সকল ব্রিজ করে দেওয়া হবে,কোনো বাশের সেতু থাকবেনা।ফুলবাড়িয়ার তরুনদের সংসদ সদস্য হিসেবে পরিচিত কামরুল হাসান মিলন স্যার এর কাছে এলাকার জনসাধারণের প্রাণের দাবি দুগাঙ্গার ব্রিজ ।আগামী এক বছরের মধ্যে দুগাঙ্গা ব্রিজ দৃশ্যমান চাই ফুলবাড়িয়ার মানুষ ।প্রয়োজনে ফুলবাড়িয়ার অনেক সরকার দলীয় নেতাকর্মী আছে তাদের কাছেও দুগাঙ্গাপাড়ের মানুষের চাওয়া।এইবার অন্তত তিনটা গ্রামের মানুষের দুঃখ বুঝবেন আপনারা।প্রয়োজনে সেতু মন্ত্রণালয়ে তদবির করেন,এদেশে তদবির ছাড়া কিছু হয়না।এবার না হলে ফুলবাড়িয়ার মানুষ আপনাদের ক্ষমা করবেনা।এটাই জানায় সুদিসমাজ।