নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

লক্ষ্মীপুরে বাজার মনিটরিং অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮১ বার পঠিত

‎মোঃ শরীফ হোসেন, লক্ষ্মীপুর:

 

 

রমজানে ‎নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সুচনা, সোহানা খন্দকার এবং জান্নাতুল ছিদ্দিকা। অভিযানে কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে মূল্য তালিকা প্রদর্শন না করা, অধিক দামে পণ্য বিক্রয় ও বিক্রয় রশিদ সংরক্ষণ না করা এবং যথাযথ লাইসেন্স না থাকায় কৃষি বিপণন আইনে চার প্রতিষ্ঠানকে মোট ৪১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের প্রয়োজনীয় পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ ও দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়।

‎নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা আক্তার সুচনা বলেন, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ক্রয় রশিদ সংরক্ষণ না করা এবং মূল্য তালিকা না থাকায় চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বাজারে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.