মেহেদী হাসান সোহেল,টাঙ্গাইল :
জানা গেছে, ভুলবশত এই নারী অন্য একটি বিকাশ নম্বরে টাকা পাঠিয়ে ফেলেন। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ প্রযুক্তিগত সহায়তায় প্রাপকের অবস্থান শনাক্ত করে তার সঙ্গে যোগাযোগ স্থাপন করে।
পুলিশের কার্যকর মধ্যস্থতায় সম্পূর্ণ ২৯ হাজার ৪০০ টাকা উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারকৃত অর্থ ভুক্তভোগী নারীর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির।
দ্রুত পদক্ষেপ ও দায়িত্বশীল ভূমিকার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।