নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

মুনিয়া নদীতে অবৈধ পানি সেচ করে মাছ শিকার, মোবাইল কোর্টে অভিযান

  • আপডেট সময় সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২৪৯ বার পঠিত

হাবিবুর রহমান নাজমুল,রাজনগর:

 

 

মায়ের দোয়া সমিতির লিজকৃত মুনিয়া নদীর বাঁধের অপর পাশে জোরপূর্বক অবৈধভাবে পানি সেচ করে মাছ ধরার অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ।

অভিযোগ সূত্রে জানা যায়, সমিতির লিজকৃত নদীর অংশে অবৈধভাবে পানি সেচ করে মাছ শিকার করা হচ্ছিল। বিষয়টি নিয়ে মায়ের দোয়া সমিতির সভাপতি তারেক আহমদ বাপ্পু উপজেলা মৎস্য অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে উপজেলা মৎস্য অফিসার সরেজমিনে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে পানি সেচ করে মাছ ধরার দায়ে ফখরুল ইসলাম ফখরকে আটক করে উপজেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

অভিযান চলাকালে একটি পানি সেচের মেশিন জব্দ করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ ঘটনায় বিএনপির সাংগঠনিক সম্পাদক কওসর আহমদসহ আরও কয়েকজন জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। অভিযুক্তরা জোরপূর্বক পানি সেচ করে প্রায় ৩০ ক্যারেট মাছ আহরণ করেন বলে জানা গেছে।

উপজেলা মৎস্য বিভাগ জানিয়েছে, সরকারি আইন অমান্য করে নদীতে অবৈধভাবে পানি সেচ ও মাছ আহরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.