নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

চট্টগ্রামে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৬৫ বার পঠিত

সেলিম চৌধুরী, চট্টগ্রাম:

 

চট্টগ্রাম, ১৫ মার্চ: বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ভোক্তা অধিকার সুরক্ষা ও বাজারে স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সম্মতি জানিয়েছেন চট্টগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়া। আয়োজকরা জানান, কর্পোরেট মাফিয়া, বিভিন্ন গ্রুপ অব কোম্পানির ভেজাল পণ্য উৎপাদন, মজুতদার ও লুটেরা সিন্ডিকেটের বিরুদ্ধে ভোক্তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

আগামী ১৫ মার্চ ২০২৬, বিকেল ৩টায় চট্টগ্রাম নগরের কাজীর দেউরী বাজার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে চট্টগ্রাম সার্কিট হাউস পর্যন্ত অগ্রসর হবে। র‍্যালিতে সকল ভোক্তা, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সপরিবারে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

এছাড়া একই দিনে দেশের ৮টি বিভাগে ক্রেতা সুরক্ষা আন্দোলন–ভলান্টারি মুভমেন্টের উদ্যোগে এবং Consumer Rights Bangladesh (সিআরবি)-এর বিভিন্ন শাখার ব্যবস্থাপনায় ক্ষুদ্র ও সম্প্রসারিত পরিসরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সিআরবি’র মহাসচিব ডিজাইনার কে জি এম সবুজ।
প্রচারেঃ
গাজী নুরুল হক শাহ
সভাপতি, ১২ নং সারাইপাড়া ওয়ার্ড
পাহাড়তলী, চট্টগ্রাম মহানগর
মোবাইল: ০১৮১৭৭৩৮০১৩

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.