নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

রিকশাচালকদের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবদল নেতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১১৯ বার পঠিত

জুয়েল সিরাজী,রায়পুর লক্ষীপুর :

 

রিকশাচালকদের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবদল নেতার
লক্ষ্মীপুরের রায়পুরে ভাড়া নিয়ে দুই রিকশাচালকের মারামারি থামাতে গিয়ে মারধরের শিকার বিল্লাল মিশরী (৪৫) নামের এক ওয়ার্ড যুবদল নেতার মৃত্যু হয়েছে। এসময় কবির মহুরী নামে আরেকজনও আহত হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১টায় রায়পুর- লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে সাবরেজিষ্টার মসজিদের বিপরিতে -তরমুজের আড়তে এই মারধরের ঘটনা ঘটে।

মো. বিল্লাল মিশরী (৪৫) রায়পুরের কেরোয়া ইউনিয়ন ৩ নাম্বার ওয়ার্ড যুবদলের সভাপতি ও ওই এলাকার মৃত হাবিব উল্লাহের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের অভিযোগ, যুবদল নেতা বিল্লাল মিশরী ওই আড়তে তরমুজ কিনতে আসেন। এসময় পৌরসভার ৩ নাম্বার ওয়ার্ডের বয়াতি বাড়ীর শাহআলমের ছেলে রিকশাচালক রহমান (৩৫) ভাড়া নিয়ে অপর আরেক রিকশাচালককে মারধর করে। এসময় বিল্লাল ও কবির বাঁধা দেন। এতে রহমান আরও উত্তেজিত হয়ে বিল্লালকে বেদম মারধর করে পালিয়ে যায় । এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে যায়। এসম কর্তব্যরত ডাক্তার দ্রুত ঢাকায় আইসিউতে প্রেরন করলে পথে মারা যায়।

নিহত বিল্লালের স্বজন আনোয়ার টিপু জানান, অভিযুক্ত ঘাতক রিকশাচালক রহমান বিল্লালকে চোখে, মুখে, বুকে কিল ঘুষি মেরে মারাত্নক জখম করে পালিয়েছে । এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

নিহত বিল্লাহ মিশরীর বোন বিলকিস আক্তার বলেন, মারধরের পর থেকেই আমার ভাইয়ের বুকে ব্যথা ও শ্বাসকষ্টের কথা বলছিলেন। আমরা নিঃস্ব হয়ে গেলাম, সন্তানরা এতিম হয়ে গেল, আমরা বিচার চাই।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত রহমান পলাতক থাকায় তার পিতা শাহআলম বলেন, আমি কিছুই জানিনা। আমার ছেলে অপরাধ করলে আইনঅনুযায়ী বিচার হবে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, যুবদল নেতা বিল্লালের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ও এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.