নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

আনন্দ ভাগাভাগি (Joy of Giving) উদযাপন

  • আপডেট সময় সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩৪ বার পঠিত

তরফদার মোঃ শরীফ,ময়মনসিংহ:

 

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় স্থানীয় গ্র্যাজুয়েটেড হতদরিদ্র পরিবারদের উদ্যোগে আনন্দ ভাগাভাগি (Joy of Giving) উদযাপন শীর্ষক একটি মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে সহায়তার ভাবনা ছড়িয়ে দেওয়া।

অনুষ্ঠানে গারাবেড় গ্রামের গ্র্যাজুয়েটেড ২০ টি হতদরিদ্র পরিবারদের উদ্যোগে ঐ গ্রামের অপর ২০ টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে সামাজিক উন্নয়নের অংশ হিসেবে নিজেদের সম্পদ হতে প্রাপ্ত লাভের একটি অংশ (সম্পদ) বিতরণ করেন। অংশগ্রহণকারী জানান, অন্যদের মুখে হাসি ফুটিয়ে তোলার মধ্যেই প্রকৃত আনন্দ নিহিত।

অনুষ্ঠানের অতিথি রাজু উইলিয়াম রোজারিও, ডেপুটি ডিরেক্টর ফিল্ড অপারেশন, নর্দান বাংলাদেশ ক্লাস্টার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বলেন, মানুষ মানুষের জন্য। যাদি প্রত্যেকেই অন্যদের সহায়তা করতে এগিয়ে আসে, তাহলে একটি সুন্দর ও মানবিক সমাজ গঠন করা সম্ভব।আরো উপস্থিত ছিলেন ডাঃ জয়ন্ত কুমার নাথ, ( স্বাস্থ্য ও পুষ্টি প্রোগ্রাম)।
এ সময় নম্রতা হাউই, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার, ফুলবাড়ীয়া এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, অরবিন্দ সিলভেস্টার গোমেজ, সিনিয়র ম্যানেজার, জামালপুর এপিসিও, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, মোহাম্মদ ফজলুল হক মাখন, ইউপি চেয়ারম্যান, ৭ নং বাক্তা ইউনিয়ন পরিদ, ফুলবাড়ীয়া, মোজাম্মেল হক, সমাজসেবা অফিসার, ফুলবাড়ীয়া উপজেলা, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গ্রাম উন্নয়ন সোসাইটির সদস্য, শিশু ও যুব ফোরাম সদস্য উপস্থিত ছিলেন। তারা গ্র্যাজুয়েটেড হতদরিদ্র পরিবারদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.