মোস্তফা মিয়া,নরসিংদী:
উদ্বোধনকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মনজুর এলাহী, সংসদ সদস্য, শিবপুর,নরসিংদী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. এস এম শাহান শাহ্ শাহীন, প্রতিষ্ঠাতা ও সভাপতি, আব্দুল মান্নান ভূঁইয়া কলেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মমতাজ উদ্দিন আহমেদ, প্রতিষ্ঠাকালীন সভাপতি, আব্দুল মান্নান ভূঁইয়া কলেজ।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব আলমগীর হোসেন যুবরাজ, সদস্য, শিবপুর থানা বিএনপি। কৃষিবিদ নুরুন্নবী ভুঁইয়া শ্যামল, ডেপুটি রেজিস্ট্রার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। জনাব খন্দকার আবু তাহের, সহ-সভাপতি, শিবপুর উপজেলা বিএনপি। জনাব মোবারক হোসাইন, বিশিষ্ট সমাজসেবক। জাহিদ হাসান ওমর, সহ-সাধারণ সম্পাদক, নরসিংদী জেলা যুবদল।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, খাল খননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি জমিতে সেচ সুবিধা বাড়বে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে। স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে স্বাগত জানান এবং দ্রুত কাজ সম্পন্ন করার দাবি জানান।