নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

নরসিংদীর পলাশে গলায় ফাঁ’স দিয়ে শুভ চক্রবর্তী (১৮) নামে এক তরুণের ফাঁ-সিতে ঝুলে আ*ত্মহ*ত্যার ঘটনা ঘটেছে।

  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৮৯ বার পঠিত

মোস্তফা মিয়া,নরসিংদী:

 

 

আজ সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান গ্রাম থেকে তার ম*র*দে*হ উদ্ধার করে পলাশ থানা পুলিশ।

নি*হত শুভ চক্রবর্তী রাবান গ্রামের সুজন চক্রবর্তীর ছেলে। তিনি ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামের একটি প্লাস্টিক কারখানার শ্রমিক ছিলেন।

নি*হতের বাবা সুজন চক্রবর্তী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ঘোড়াশাল পৌর এলাকার চামড়ার গ্রামের স্বর্ণা চক্রবর্তীর সাথে প্রেম করে বিয়ে হয় শুভ চক্রবর্তীর। তাদের সংসারে দ্রুব চক্রবর্তী নামে আট মাসের এক ছেলে সন্তান রয়েছে। বিয়ে হওয়ার পর মাঝে মধ্যে তাদের কথা কা’টাকাটি হতো। গতকাল রোববার বিকেলে স্ত্রী স্বর্ণা চক্রবর্তী শিশু সন্তানকে নিয়ে স্বামীকে বাসায় রেখে বাপের বাড়ি বেড়াতে যায়। পরে রাতের কোন একসময় ঘরের ভিতরে দরজা বন্ধ করে ধন্নার (বিম) সাথে গলায় ফাঁ*স দিয়ে আ*ত্মহ*ত্যা করেন শুভ চক্রবর্তী।

এদিকে আজ সকাল ৯টার দিকে ছেলের খাবার দুধ নিতে স্বামীর বাড়িতে আসেন নি*হত শুভ চক্রবর্তীর স্ত্রী স্বর্ণা চক্রবর্তী। পরে ঘরের দরজা বন্ধ অবস্থায় দেখে অনেক ডাকাডাকি করেও স্বামীর সাড়াশব্দ পায়নি। এসময় স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে শুভ চক্রবর্তীর ম*র*দে*হ ঘরের ধন্নার সাথে ঝু*লতে দেখেন। পরে এ ঘটনার খবর পেয়ে দুপুর দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, নি*হতের ম*র*দে*হ উদ্ধার করে ময়নার তদন্তের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আ*ত্মহ*ত্যার কারণ উদঘাটনসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.