মো: সাইফুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা:
মাটিরাঙ্গা পৌরসভা সংলগ্নে,
টাউন হল টি পরিতক্ত অবস্থায় আছে, এই টাউন হল টি (২০০৩),
সালে খাগড়াছড়ি জেলা (২৯৮) নং আসনে সংসদ সদস্য ও উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান থাকা অবস্থায়,
ওয়াদুদ ভূইয়া উদ্বোধন করেছিলেন তৎকালীন মাটিরাঙ্গা পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আবু ইউসুফ চৌধুরী,
ওয়ান ইলেভেন আসার পরে এই টাউনহলের কাজ বন্ধ হয়ে যায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে,
উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান বীর বাহাদুর তৎকালীন স্থানীয় আওয়ামী লীগের নেতারা বীর বাহাদুর এর কাছে অনুরোধ করেন এই টাউন হলের কাজটি সম্পূর্ণ করার জন্য,
উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর বলেছিলেন, এই টাউন হলের কাজ সম্পন্ন করতে( ১) কোটি টাকার উপরে লাগবে এত টাকা খরচ করা উন্নয়ন বোর্ডের পক্ষে সম্ভব না,
বীর বাহাদুর স্থানীয় আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে বললেন টাউন হল টি উদ্বোধন করেছিলেন ওয়াদুদ ভূইয়া উনি আবার যদি দায়িত্ব পায় উনি টাউন হলের কাজ শেষ করবেন,
আমি এই টাউন হলটির কাজ শেষ করতে পারবো না এরপর আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় এ টাউন হলটি পরিত্যক্ত অবস্থায় ছিল এখনো আছে,
মাটিরাঙ্গা উপজেলা ও পৌরবাসীর প্রাণের দাবি খাগড়াছড়ি জেলার (২৯৮) নং আসনের সংসদ সদস্য,
ওয়াদুদ ভূঁইয়ার কাছে পুনরায় এই টাউন হলটির কাজ সম্পূর্ণ করার জন্য দাবি জানিয়েছেন।