নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

রাজনগরে লাইসেন্স ছাড়াই তেল বিক্রির অভিযোগ, প্রশাসনের নীরবতা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৬৪ বার পঠিত

হাবিবুর রহমান নাজমুল , রাজনগর (মৌলভীবাজার):

 

 

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার খেয়াঘাট বাজার এলাকায় অবস্থিত আলী এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়া অবৈধভাবে দাহ্য তেল বিক্রির অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি কোনো বৈধ অনুমোদন ছাড়াই ডিজেল, কেরোসিন, পেট্রোলিয়াম ও অকটেন বিক্রি করে আসছে। এতে একদিকে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে জননিরাপত্তা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে। বিশেষ করে জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের দাহ্য পদার্থ সংরক্ষণ ও বিক্রি যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যায়নি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (ইউএও) স্যারকে ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যারের ব্যক্তিগত সহকারী মিটু সাহেবের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি রাজন সাহেবকে জানাতে বলেন। তবে রাজন সাহেবকেও একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এতে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তারা বলছেন, প্রশাসনের এমন নীরবতায় অবৈধ ব্যবসায়ীরা আরও উৎসাহিত হচ্ছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে লাইসেন্সবিহীন তেল বিক্রয় বন্ধসহ দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.