নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

ভূমিদস্যু শাহ জাকির বাহিনীর বিরুদ্ধে রেকর্ডভুক্ত জমি দখলের অপচেষ্টা: প্রবাসী পরিবারকে হয়রানি ও ভুয়া সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১১৭ বার পঠিত

শহিদুল ইসলাম, নিকলী, কিশোরগঞ্জ:

১২/০৪/২৬
রোজ রবিবার

কিশোরগঞ্জের নিকলী উপজেলার রোদারপুড্ডা এলাকায় এক প্রবাসী পরিবারের রেকর্ডভুক্ত জমি দখলের অপচেষ্টা, দীর্ঘদিন ধরে হয়রানি এবং বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
“রোদারপুড্ডার সচেতন নাগরিক সমাজ”-এর ব্যানারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে একটি কুচক্রী মহল—যাদের নেতৃত্বে রয়েছেন কথিত ভূমিদস্যু শাহ জাকির—প্রভাব ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে প্রবাসী পরিবারের বৈধ, রেকর্ডভুক্ত জমি দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, ওই পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে এবং তাদের বিরুদ্ধে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পরিকল্পিতভাবে বিভিন্ন মাধ্যমে ভুয়া ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হচ্ছে।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তারা দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করলেও তাদের বৈধ সম্পত্তি নিয়ে স্থানীয়ভাবে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। জমির সকল কাগজপত্র সঠিক ও আইনসম্মত থাকা সত্ত্বেও বারবার দখলের চেষ্টা এবং হুমকি-ধমকির কারণে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বক্তারা আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো এলাকার জন্যই একটি ভয়াবহ বার্তা বহন করে। যদি প্রবাসীদের সম্পত্তি এভাবে দখলের অপচেষ্টা অব্যাহত থাকে, তবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীরা নিরুৎসাহিত হবেন।
সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মিথ্যা সংবাদ প্রচারকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান বক্তারা।
এছাড়াও, উপস্থিত সচেতন নাগরিকরা বলেন, তারা এ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ চালিয়ে যাবেন এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানানো হয়—যাতে প্রকৃত ঘটনা তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা হয় এবং নিরীহ পরিবারটি তাদের ন্যায্য অধিকার ফিরে পায়।
নিকলী উপজেলা এসি ল্যান্ড এর বক্তব্যে বলেনএটা খাল নয় তবে সরকারি হালতে খাসজমি আছে রাস্তার পাশে,আমি খুঁটি দিয়ে চিহ্নিত করেছি।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.