নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

খাগড়াছড়িতে, উৎসবমুখর পরিবেশে মাহা সাংগ্রাই ও পানিকেলি উৎসব পালিত হয়

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৮৩ বার পঠিত

মনির হোসেন, খাগড়াছড়ি:

 

খাগড়াছড়িতে পহেলা বৈশাখ ও নববর্ষকে বরণ করার মধ্য দিয়ে, মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মাহা সাংগ্রাই ও পানি কেলি উৎসব পালন করা হয়। পানি খেলি উৎসবে যোগ দিয়েছে, চাকমা, মারমা, ত্রিপুরা ও স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। মারমাদের মাহা সাংগ্রাই ও নববর্ষ ১৪৩৩ উপলক্ষে, খাগড়াছড়ি টাউন হলের সামনে একটি বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা আয়োজন করা হয়। শোভাযাত্রায় যোগ দেন, খাগড়াছড়ি পার্বত্য জেলার ২৯৮ নং আসনের মাননীয় সংসদ সদস্য জনাব, ওয়াদুদ ভূইয়া (এমপি) এবং খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান সেফালিকা ত্রিপুরা ও খাগড়াছড়ি জেলা প্রশাসন। উৎসবে আরো অংশগ্রহণ করেন,খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও খাগড়াছড়ি জেলা মহিলা দলের নেত্রী , জাকিয়া জিন্নাত বিথী ও খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক রিঙ্কু চাকমা।শোভাযাত্রা শেষে নববর্ষ ও সাংগ্রাই উপলক্ষে আয়োজিত পানি কেলি অনুষ্ঠানে যোগদান করেন, মাননীয়,ওয়াদুদ ভূইয়া (এমপি) ও সেফালিকা ত্রিপুরা। মারমা সম্প্রদায়ের জনগোষ্ঠীরা তাদের নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে ও বাদ্যযন্ত্র বাজিয়ে উৎসব মুখর পরিবেশে একে অন্যজনকে পানি দ্বারা ভিজিয়ে পানিকেলি উৎসব পালন করেন। এদিকে খাগড়াছড়ি পার্বত্য জেলার যে নয়টি উপজেলা রয়েছে, দিঘীনালা, মহালছড়ি, পানছড়ি, মাটিরাঙ্গা, মানিকছড়ি, লক্ষীছড়ি, গুইমারা, ও
সিন্দুকছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উপলক্ষে, নববর্ষ উদযাপন, মাহা সাংগ্রাই ও পানি দান উৎসব পালিত হয়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.