লিটন আহমেদ, তাড়াশ,সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নান নগর এলাকায় একটি ধানক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে তাড়াশ থানা পুলিশ। নিহত ব্যক্তি হলেন রিপন মিয়া (৪৫), পিতা: আহসান , গ্রাম: ঝিকড়া কুন্ড পাড়া, থানা: উল্লাপাড়া, জেলা: সিরাজগঞ্জ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫/০৪/২৬ বুধবার রিপন উল্লাপাড়া উপজেলার ঝিকড়া কুন্ডপাড়া নিজ বাড়ি থেকে তাড়াশ উপজেলার মান্নান নগর এলাকায় তার শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। শ্বশুর বাড়িতে যাওয়ার পথে তিনি মান্নাননগর মেইন রোডে নেমে মিষ্টি কিনতে যান । এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন আহসান।
পরবর্তীতে আজ ১৬/০৪/২৬ বৃহস্পতিবার সকালে স্থানীয় কৃষকরা মান্নান নগর এলাকার একটি ধানক্ষেতে কাজ করতে গিয়ে দেখতে পায় একটি অজ্ঞাত লাশ পড়ে আছে এবং সঙ্গে সঙ্গে তাড়াশ থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এই বিষয়ে, তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাবিবুর রহমান জানান,মান্নাননগর এলাকায় একটি ধান ক্ষেত থেকে লাশ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে দ্রুত পুলিশ পাঠাই এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।