মোস্তফা মিয়া,নরসিংদী :
গাজীপুর কালিয়াকৈর উপজেলার ৪নং মৌচাক ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদিকা।
নিলুফা ইয়াসমিনের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।
হামলার বিষয়ে নিলুফা ইয়াসমিনের কাছে জানতে চাইলে, তিনি বলেন আমি দীর্ঘদিন যাবত বিএনপি’র রাজনীতির সাথে সম্পৃক্ত এবং ৪ নং মৌচাক ইউনিয়নের বিএনপি’র মহিলা দলের সম্পাদিকার দায়িত্ব পালন করে আসছি।মাদক সন্ত্রাস চাঁদাবাজ এর বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলাম, সেই সাথে সামাজিক এবং মানবিক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রেখে সমাজের মানুষের জন্য কাজ করছি, এর ওই ধারাবাহিকতায় আমার বাড়ির পাশে অনেক লোকজনের বসবাস বৃষ্টি আসলেই জলাবদ্ধতা তৈয়ার হয় এবং বাড়িঘরে পানি উঠে যায়, স্থানীয় জনসাধারণের রাস্তাঘাটে চলাচল কষ্টকর হয়, এই জলাবদ্ধতা নিরসনের জন্য স্থানীয় মানুষদের সাথে পরামর্শ করে রাস্তায় চলাচল ও পানি নিষ্কাশনের জন্য মৌচাক ইউনিয়ন পরিষদ থেকে ৮ টি চুংগী এনে রাস্তায় দিতে গেলে এলাকার স্থানীয় কিছু লোকজন আমাকে কাজে বাধা দেয়, এবং আমার কাছে চাদা দাবী করে। তাদের মধ্যে ছিল বাবুল, হালিম ফরাজি,জুয়েল, মিলন, রবিউল, সেলিম, আমি চাদা না দিতে অস্বীকৃতি জানালে তারা ১৫ এপ্রিল বুধবার রাত ৯ টার সময় দলবল সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বসত বাড়িতে হামলা চালায়, আমাকে মার ধর করে এবং আমার দরজা জানালাই এলো পাথাড়ি কোপ দেয় ও মোটরসাইকেল ভাঙচুর করে আমার বাড়ির ভাড়াটিয়া দেরকে ভয় দেখায়, আমার গলার চেয়েন ও টাকা পয়সা নিয়ে যায়। নিলুফা ইয়াসমিন বলেন আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠ বিচার চায়।