নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

তাড়াশে মসজিদের পুকুরে বিষ প্রয়োগ ও মাছ লুট থানায় অভিযোগ

  • আপডেট সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২০ বার পঠিত

লিটন আহমেদ, তাড়াশ সিরাজগঞ্জ:

 

 

​সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় রাতের আধারে ১নং তালম ইউনিয়ন গাবরগাড়ী গ্রাম জামে মসজিদের নিজস্ব পুকুরে বিষ প্রয়োগ করে আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকার মাছ মেরে তা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. আলতাফ হোসেন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগপত্র সূত্রে জানা যায়,গাবরগাড়ী গ্রামের জামে মসজিদের নিজস্ব পুকুরটিতে চাষ করা মাছের আয় দিয়ে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের সম্মানীসহ যাবতীয় ব্যয় নির্বাহ করা হতো। দীর্ঘদিন ধরে মসজিদ কমিটি এই পুকুর ভোগদখল করে আসছিল।গত ৪/৫ মাস হলে স্থানীয় একটি পক্ষ ওই পুকুরের মালিকানা দাবি করে বিরোধের চেষ্টা করে আসছিল।

​অভিযোগে উল্লেখ করা হয়,আজ ১৭/০৪/২৬/ শুক্রবার রাত আনুমানিক ৩:০০ টার দিকে বিবাদীপক্ষ পূর্ব পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরের বিপুল পরিমাণ মাছ মারা যায়। পরবর্তীতে অভিযুক্তরা জোরপূর্বক সেই মাছগুলো লুট করে নিয়ে যায়।যার আনুমানিক বাজারমূল্য ৮ থেকে ১০ লাখ টাকা।
এ ​ঘটনার সময় মসজিদ কমিটির লোকজন বাঁধা দিতে গেলে বিবাদীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে ভুক্তভোগীরা ৯৯৯-এ কল করলে তাড়াশ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

​অভিযুক্তরা ​হলেন, এনামুল হক, আব্দুর রাজ্জাক ও নাজমুল হক সহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। গ্রামবাসী ও স্থানীয়দের দাবি, বিবাদীপক্ষের এই কর্মকাণ্ডে মসজিদের আয়ের প্রধান উৎসটি ক্ষতিগ্রস্ত হয়েছে যা অত্যন্ত ন্যাক্কার জনক ঘটনা।

​মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মো. আলতাফ হোসেন বলেন, “বিবাদীপক্ষ দীর্ঘদিন ধরেই মাছ লুটের হুমকি দিচ্ছিল। অবশেষে তারা রাতের আঁধারে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলেছে।এবং মাছ গুলো লুট করেছে, আমরা এই ন্যাক্কার জনক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

এই বিষয়ে, ‎তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাবিবুর রহমান জানান,গাবরগাড়ী গ্রামের পুকুরে বিষ প্রয়োগের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.