নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

আশুলিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, বাস চালক পলাতক

  • আপডেট সময় রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পঠিত

মোঃ রুবেল, আশুলিয়া:

 

ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মধ্যে ভয়াবহ সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল ৮:৪৫ মিনিটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই একজন মারা যান, আরেকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজধানী পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী দুইজন গুরুতর আহত হন। সংঘর্ষের তীব্রতায় একজন ঘটনাস্থলেই প্রাণ হারান, অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান।
দুর্ঘটনার পর বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ KPJ হাসপাতালে পাঠান, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মোঃ হামিম, পিতা: নজরুল। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার কেদারনগর গ্রামের বেলগাছি ইউনিয়নের বাসিন্দা। অপর নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত বাস ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়। এ সময় সড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।
পুলিশ জানায়, পলাতক চালককে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.