নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

বৃষ্টিতে রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে ফতেহপুর–সাবাজপুর গ্রামের মানুষ

  • আপডেট সময় রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১১৯ বার পঠিত

হাবিবুর রহমান নাজমুল,রাজনগর :

 

 

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ১নং ফতেহপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফতেহপুর ও সাবাজপুর গ্রামে সাম্প্রতিক বৃষ্টিপাতের মধ্যে ভারী যানবাহন চলাচলের কারণে স্থানীয় সড়কের অবস্থা চরমভাবে বেহাল হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টির সময় কাঁচা ও আধাপাকা রাস্তায় অবাধে গাড়ি চলাচল করায় রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে করে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক ও রোগীদের যাতায়াতে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এলাকাবাসী আরও জানান, সামান্য বৃষ্টিতেই রাস্তা কর্দমাক্ত হয়ে যায়, ফলে মোটরসাইকেল কিংবা রিকশা চলাচলও কঠিন হয়ে পড়ে। জরুরি প্রয়োজনে রোগী পরিবহন করাও প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়।

এ বিষয়ে স্থানীয়রা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য রাজনগর উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা দাবি জানান, রাস্তাটি দ্রুত সংস্কার করে যান চলাচলের উপযোগী করা হোক এবং বৃষ্টির সময় ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক।

দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এলাকার মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.