নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৬

  • আপডেট সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার পঠিত

মোঃ রুবেল, আশুলিয়া:

 

ঢাকার আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে খেলনা পিস্তল, চাইনিজ কুড়াল, সুইজ গিয়ার চাকুসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে আসামিদের ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে, সোমবার রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার শ্রীপুর মুক্তা পাম্প সংলগ্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার।
গ্রেপ্তার আসামিরা: ১. মো. শহিদুল ইসলাম (হাতকাটা শহিদ) – মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাগুটিয়া চরকাটারী পাড়া এলাকার মৃত শুকচাঁন শেখের ছেলে (৪৪) ২. মো. আব্দুর রহিম – কুড়িগ্রাম জেলার উলিপুর থানার পারুলের পাড় এলাকার মৃত সেকেন্দারের ছেলে (৪০) ৩. মো. জুয়েল রানা – মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাচামারা এলাকার জনাব আলীর ছেলে (৪২) ৪. মো. মিজান শেখ – একই এলাকার মৃত লেদু শেখের ছেলে (৫০) ৫. মো. জহুরুল ইসলাম – নাটোর জেলার বাগাতিপাড়া থানার জিগারী এলাকার মৃত মাছেম উদ্দিন প্রামানিকের ছেলে (৪১) ৬. মো. আব্দুল মমিন – সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার তেলিবাজানা এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে (৪০)
পুলিশের বিবৃতি: পুলিশ জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন স্থানে গরুর গাড়ি, চিনি, চাউল, তৈল, রডসহ বিভিন্ন পণ্যবাহী গাড়ি টার্গেট করে ডাকাতি করতো চক্রটি। রাতে ওই মহাসড়কের আশুলিয়ার শ্রীপুর এলাকায় একদল ডাকাত পরিবহনে ডাকাতির প্রস্ততি নিচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুলিয়া থানা পুলিশ। এসময় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তাদের হেফাজত থেকে একটি খেলনা পিস্তল, একটি চাইনিজ কুড়াল, দুটি সুইস গিয়ার চাকুসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
অতিরিক্ত তথ্য: আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৭টি মামলা রয়েছে। এছাড়া, উক্ত ঘটনায় তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করে এবং ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.