নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

ঢাকা জেলা পিবিআই কর্তৃক এক সপ্তাহ’র কম সময়ে আশুলিয়া থানাধীন শ্রীখন্ডিয়া এলাকায় চাঞ্চল্যকর ফয়সাল মোল্লা হত্যা মামলার আসামি গ্রেফতার এবং অস্ত্র উদ্ধার

  • আপডেট সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পঠিত

আবুল হাসনাত রাসেল, উত্তরা :

 

ঢাকা জেলার আশুলিয়া থানাধীন শ্রীখন্ডিয়া এলাকায় চাঞ্চল্যকর ফয়সাল মোল্লা হত্যাকান্ডের সাথে জড়িত আসামি মো:বিপ্লব হাসান বিপুকে মামলা রুজু হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে গ্রেফতার এবং হত্যাকান্ডে ব্যাবহৃত অস্ত্র উদ্ধার করেছে পিবিআই ঢাকা জেলা পুলিশ কর্তৃপক্ষ। নিহত ব্যাক্তির নাম ফয়সাল মোল্লা (৩৫), পিতা : মো: হুমায়ুন কবির, সাং-শ্রীখন্ডিয়া, থানা- আশুলিয়া, জেলা -ঢাকা। গ্রেফতার কৃত ব্যাক্তি একই এলাকার : বিপ্লব হাসান বিপু(২৮),পিতা : আরজুল হক বলে জানা গেছে। গ্রেফতার কৃত ব্যাক্তির দেখানো তথ্য মতে হত্যা কান্ডে ব্যবহৃত অস্ত্র ছেনি,দা উদ্ধার করা হয় এবং গ্রেফতার কৃত বিপু ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন। গত ১৫ ই এপ্রিল ২০২৬ তারিখ ঢাকা জেলার আশুলিয়া থানাধীন শ্রীখণ্ডিয়া এলাকায় প্রকাশ্য দিবালোকে ফয়সাল মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা হুমায়ন কবির বাদী হয়ে আশুলিয়া থানায় বিপ্লব হাসান -২৮ এবং মো: মাসুদ সহ আরও ২/৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। আশুলিয়া থানার মামলা নং -৭১(৪)২৬, ধারা ৩০২/৩৪ পেনাল কোড। পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মো: মোস্তফা কামাল মহোদয়ের দিকনির্দেশনায় এবং পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম,এন মোর্শেদ পিপিএম এর তত্ত্বাবধানে পিবিআই এর তদন্ত টিম গত ১৯ এবং ২০ এপ্রিল ২০২৬ তারিখ ফরিদপুর জেলার বোয়ালমারী থানা এলাকার অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে বোয়ালমারীর সাতৈর এলাকা থেকে মামলার এজাহার নামীয় আসামী বিপ্লব হাসান বিপুকে গ্রেফতার করতে সক্ষম হয়। পিবিআই জেলা কর্তৃক দ্রুত সময়ের মধ্যে আলোচিত মামলার আসামি গ্রেফতার, আলামত উদ্ধার হওয়াতে জনমনে স্বস্তি ফিরে আসে। এ বিষয়ে আজ ২২/০৪/২৬ইং উত্তরা ১২ নং সেক্টর পিবিআই কার্যালয়ে হত্যা কান্ডে জড়িত অন্যান্য আসামীদেরকেও গ্রেফতার করার চেষ্টা অব্যাহত আছে বলে সংবাদ সম্মেলনে জানান তদন্ত তদারকি কর্মকর্তা পিবিআই পুলিশ সুপার ঢাকা জেলার এম, এন মোর্শেদ পিপিএম ও অন্যান্য কর্মকর্তারা।।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.