নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

আশুলিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় কিশোর নিহত

  • আপডেট সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৪১ বার পঠিত

মোঃ রুবেল, আশুলিয়া:

 

 

ঢাকার আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় ১৭ বছর বয়সী রিফাত নামে এক কিশোর নিহত হয়েছেন। বুধবার, ২২ এপ্রিল ২০২৬, দুপুরে আশুলিয়া থানাধীন মেশিনপাড়া চৌরাস্তা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রিফাত টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ভাওয়া ইউনিয়নের আমরাইল গ্রামের বাসিন্দা। তার পিতা বাবুল ও মাতা নার্গিস।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিফাত তার পিতার সঙ্গে একটি পালসার মোটরসাইকেল যোগে আমরাইল থেকে জিরানীর উদ্দেশ্যে রওনা হন। পথে তারা আশুলিয়ার মেশিনপাড়া চৌরাস্তা সংলগ্ন পাকা সড়কের পাশে রহিম মিয়ার চায়ের দোকানের সামনে পৌঁছালে, পিছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান (নাম্বার: ঢাকা মেট্রো ট-১৩-৩৩৮৫) তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রিফাত নিহত হন।

দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক গাড়িটি কিছু দূরে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাটি জানতে পারে এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়।
সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত:
পুলিশ উপস্থিত সাক্ষীদের সামনে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, শের-ই-বাংলানগর, ঢাকায় পাঠানো হয়।
আইনগত ব্যবস্থা:
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এস আই মোঃ সাইফুল ইসলাম।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.