নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

প্রধানমন্ত্রীর যশোর সফর: ১২ দফা দাবিতে মুখর রাজপথ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার পঠিত

মোঃ আলমগীর হোসাইন, কুড়িগ্রাম :

 

 

আন্তর্জাতিক বিমানবন্দর ও ৬ লেন মহাসড়কের দাবি।
আসন্ন যশোর সফরে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে ১২ দফা দাবিতে রাজপথে নেমেছে যশোরের সচেতন নাগরিক সমাজ। শনিবার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিশাল মানববন্ধনে এই উন্নয়ন প্রস্তাবনাগুলো তুলে ধরা হয়। স্থানীয় বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে কর্মসূচিটি এক পর্যায়ে গণদাবিতে রূপ নেয়।

মানববন্ধন থেকে যশোরের অবহেলিত জনপদকে আধুনিকায়নের লক্ষ্যে যে দাবিগুলো জানানো হয়েছে, তার মধ্যে শীর্ষস্থানে রয়েছে যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা।

এছাড়া বেনাপোল-যশোর মহাসড়ককে ৬ লেনে রূপান্তর এবং আধুনিক রেল নেটওয়ার্ক সম্প্রসারণের দাবি জানানো হয়।ক্রীড়া ও অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে যশোরে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ এবং শহরের ভেতর থেকে যানজট নিরসনে আধুনিক বাস টার্মিনাল স্থাপনের দাবি তোলেন বক্তারা। পাশাপাশি শিল্প ও পর্যটন খাতের টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

ভৌত অবকাঠামোর পাশাপাশি সামাজিক নিরাপত্তার বিষয়টিও মানববন্ধনে প্রাধান্য পায়। বিশেষ করে কর্মজীবী ও শিক্ষার্থী নারীদের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সুস্থ বিনোদনের জন্য আধুনিক কেন্দ্র স্থাপনের দাবি জানানো হয়। এছাড়া বিরল প্রজাতির পশুপাখি সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান পরিবেশবাদীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবু মুরাদ, মোঃ নুরুজ্জামান, মতিউর রহমান চাকলাদার এবং কর আইনজীবী নাহিদ সালমা আক্তার। তারা বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে যশোর অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এখনো উন্নয়নের দিক থেকে অবহেলিত। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে এই দাবিগুলো বাস্তবায়িত হলে যশোরের অর্থনীতি ও জনজীবনে বৈপ্লবিক পরিবর্তন আসবে।আয়োজক সংগঠনগুলো আলটিমেটাম দিয়ে জানায়, এই ১২ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমেই যশোরকে একটি স্মার্ট ও আধুনিক জেলায় রূপান্তর করা সম্ভব। তারা এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.