মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীর ভাঙন ঠেকাতে জিওব্যাগ ডাম্পিং শুরু হয়েছে।ভাঙন রোধে ১২ কিলোমিটার এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প নেওয়ার কথা বলেছেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান।
শনিবার দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।